কেউ
যাচ্ছেন চিকিৎসার জন্য, কেউ কর্মস্থলে, কেউবা
জীবিকার তাগিদে। কিন্তু মূল ভূখণ্ডে পৌঁছাতে
কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের বাসিন্দাদের পাড়ি দিতে হচ্ছে
বঙ্গোপসাগরের উত্তাল চ্যানেল। নিরাপদ যাতায়াতের জন্য চালু করা
হয়েছিল সি-ট্রাক ‘এসটি
নিঝুম দ্বীপ’। চার মাসের
বেশি সময় ধরে সেটিও
বন্ধ। বিকল্প নৌযান দেওয়ার আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি। ফলে পুরোনো কাঠের
ড্যানিশ বোট (ট্রলার) ও স্পিডবোটে
জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন
প্রায় দুই লাখ দ্বীপবাসী।
বিশেষ করে জরুরি চিকিৎসার
প্রয়োজনে মূল ভূখণ্ডে যাওয়ার
সময় দুর্ভোগ...