সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি সরিয়ে ৭ ঘণ্টা পর চালু হয়েছে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ। তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ। তিনি জানালেন, বেলা ৩টার দিকে শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পাকসী থেকে আসা রিলিফ ট্রেন। এরপর শুরু হয় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ। সন্ধ্যা ৬টার দিকে লাইন সচলের পর ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করে।দুর্ঘটনা তদন্তে পাকসী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্ম...