প্রতি বছর ২৭ অক্টোবর তারিখটি বিশ্বসাহিত্যের এক বিরল প্রতিভার জন্মদিন হিসেবে চিহ্নিত— সিলভিয়া প্লাথ। ১৯৩২ সালের এই দিনে ম্যাসাচুসেটসের বোস্টনে জন্মগ্রহণকারী এই কবি মাত্র ৩০ বছরের জীবনে যে বিপুল ও তীব্র সাহিত্যভাণ্ডার রেখে গেছেন, তা আজও পাঠক এবং গবেষকদের একইভাবে বিমোহিত ও ব্যথিত করে। তার কবিতা শুধু জীবনের উদযাপন নয়; বরং মৃত্যু, ধ্বংস, ঘৃণা, হতাশা আর না-পাওয়ার যন্ত্রণার এক নির্মম অথচ অপূর্ব কাব্যিক দলিল।‘সাহিত্য কি শুধু জীবনকে উদযাপন করে? মৃত্যুকে নয়?’— প্লাথের ছুড়ে দেয়া এই প্রশ্নের উত্তরে বলা...