সামাজিক যোগাযোগমাধ্যমে “যশোর-২ আসনে রাতে ভোট সম্পন্ন” দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। তবে যাচাই-বাছাই করে দেখা যায়, দাবিটি সঠিক নয়। ভিডিওটি এআই ব্যবহার করে সম্পাদিত।প্রচারিত ভিডিও বিশ্লেষণে একাধিক অসংগতি পাওয়া যায়। ভিডিওতে ব্যালট পেপারে সিল দেওয়ার ভঙ্গি স্বাভাবিক নয়। কিছু অংশে সিল কাগজের নির্দি...