বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মোহাম্মদ সিফাত আবদুল্লাহ ৭৬ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল। তিনি বলেন, ‘বুধবার বিকালে সিফাতের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই-বাছাই করা হয়। তার বিরুদ্ধে অ...