স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোর বিষয়ে চলতি মাসেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ পেরিয়ে এখন বিষয়টি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) রয়েছে।
গতকাল সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সম্মেলনকক্ষে বাংলাদেশের এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন তিনি। ইআরএফ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট...