কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিটি প্রেস ক্লাব রংপুরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল রবিবার রাতে ক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদের কেন্দ্রীয়...