অ্যান্টি-মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল-সিএফটি) বিষয়ে কর্মশালার আয়োজন করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজশাহী শাখা প্রাঙ্গণে রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের ১২টি শাখার ৪৮ জন কর্মকর্তাকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক। মানি লন্ডারিং বিষয়ে আলোচনা করেন ব্যাংকের ইভিপি মো. আব্দুল কুদ্দুস এবং এভিপি মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মকর্তাদের সতর্ক থাক...