হাসপাতালের করিডর জুড়ে
নীরবতা। রোগীর অপেক্ষায় থাকা শয্যাগুলো এক যুগ ধরে খালি। যেখানে নবজাতকের কান্না আর
মায়ের চিকিৎসাসেবার ব্যস্ততা থাকার কথা ছিল, সেখানে জমেছে ধুলা, অবহেলা আর দীর্ঘ অপেক্ষা।
যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ী গ্রামের ১০ শয্যার মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল নির্মাণ
শেষ হয়েছে ২০১৪ সালেই। কিন্তু জনবল নিয়োগ না হওয়ায় সাড়ে ৫ কোটি টাকার হাসপাতালটি চালু
হয়নি আজও। ফলে ভৈরব নদবেষ্টিত চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ বঞ্চিত হচ্ছে প্রয়োজনীয়
মাতৃ ও শিশু চিকিৎসা থেকে।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়...