আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ‘বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে ট্রাস্ট ব্যাংক। আন্তর্জাতিক মানদণ্ড আইএফআরএস এস১ ও এস২ এবং টিসিএফডির সুপারিশমালার আলোকে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) কর্মদক্ষতা এবং ২০৫০ সালের মধ্যে ‘নেট-জিরো’ অর্জনের লক্ষ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক এ কে এম নুরুন্নবী। সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী। বক্তব্য দেন উপব্যব...