ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট রেটিংস ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮ম এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ১২তম স্থান অর্জন করেছে।গত বছরের ১০০১-১৫০০ বৈশ্বিক র্যাংকিং ব্যান্ড থেকে উন্নীত হয়ে ইউল্যাব এবার ৮০১-১০০০ বৈশ্বিক র্যাংকিং ব্যান্ডে স্থান পেয়েছে। টেকসই উন্নয়নভিত্তিক শিক্ষা, গবেষণা এবং সামাজিক সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে।গত ২৪ জুন প্রকাশিত এ রেটিংসে ব...