সম্পত্তি আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে কোনো সাক্ষী আদালতে আসেননি। এজন্য আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। এ বিষয়ে আসামিপক্ষের খাদেমুল ইসলাম বলেছেন, এই মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সালাম মুর্শেদীকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামিরা আদালতে হাজিরা দেন। তবে কোনো সাক্ষী আদালতে না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি। মামলার অন্য...