বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্ড প্রকল্প নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আজ সোমবার নিজের আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সারেও ফ্যামিলি কার্ড! দুর্বার গতিতে এগিয়ে চলছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্প!’কিছু ঘটনার সূত্র দিয়ে এনসিপি নেতা লিখেছেন, ‘নীলফামারী জেলার ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনোয়ার হোসেন। তার ছেলে মাবরুক আল ইসলাম জোয়াদ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসম্পাদক...