বলিউড অভিনেত্রী সারা আলি খান আবারও নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়ে নজর কাড়লেন। তবে এবার কোনো গ্ল্যামারাস আয়োজন বা সিনেমার প্রচারে নয়, বরং আধ্যাত্মিক সফরের সাজেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির দর্শনে গিয়ে অভিনেত্রীকে দেখা গেছে শান্ত, স্নিগ্ধ ও ঐতিহ্যবাহী এক লুকে।সাদা চিকনকারি সালোয়ার-কামিজে সারা আলি খানের উপস্থিতি মুগ্ধ করেছে ফ্যাশনপ্রেমীদের। লখনউয়ের ঐতিহ্যবাহী চিকনকারি কারুকাজে তৈরি পোশাকে ছিল সরলতার মধ্যেও আভিজাত্যের ছাপ। হালকা মেকআপ ও পরিমিত সাজ তাঁর লুককে আরও মার্জিত ও পরি...