ইবাদতের জন্য রাতের সময়ের বিশেষ মর্যাদা রয়েছে।
নির্জন রাতে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া, কোরআন তিলাওয়াত করা, নফল নামাজ
আদায় করা মুমিনের জন্য বড় সৌভাগ্যের বিষয়। কিন্তু মহান আল্লাহর রহমত এত বিস্তৃত যে বান্দা যদি
আন্তরিকতার সঙ্গে বিশেষ কিছু আমল করে, তবে তার জন্য এমন সওয়াব নির্ধারণ করা
হয়েছে যা পুরো রাত ইবাদত করার সমতুল্য। এর মধ্যে অন্যতম হলো জামাতের সঙ্গে এশা ও
ফজরের নামাজ আদায় করা।
উসমান ইবনু আফফান (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসুলুল্লাহ
(সা.) বলেছেন,
مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاع...