সন্ত্রাস করে পালানো আওয়ামী লীগ সন্ত্রাস করে ফিরতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধিকারকর্মী ও নাট্যকর্মী সামিনা লুৎফা।আজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। ভারতে আশ্রয় নেওয়া মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরতে চাওয়াকে কেন্দ্র করে সারাদেশে নানা সহিংসতার ঘটনা ঘটছে। পোড়ানো হচ্ছে গাড়ি, হামলা চালানো হচ্ছে নানা স্থানে।এসব ঘটনার দিকে ইঙ্গিত করে এ অধ্যাপক লিখেছেন, ‘তারমানে আওয়ামী লীগ ফির...