একটি সমাজের প্রকৃত সমৃদ্ধি শুধু তার মোট সম্পদের পরিমাণ
দিয়ে নির্ধারিত হয় না। সেই সমাজে সম্পদ কীভাবে বণ্টিত হচ্ছে, দরিদ্র
মানুষ কতটা নিরাপদ, কর্মক্ষম
মানুষ কাজের সুযোগ পাচ্ছে কি না এবং অসহায় মানুষের মৌলিক প্রয়োজন কতটা নিশ্চিত
হচ্ছে, তার
ওপরও নির্ভর করে সামাজিক সমৃদ্ধি। সম্পদের বিপুল বৃদ্ধি যদি একই সঙ্গে বৈষম্য
বাড়ায়, তাহলে
অর্থনৈতিক প্রবৃদ্ধি মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে পারে না। ইসলাম এ কারণে
সম্পদ অর্জনের বৈধ অধিকার স্বীকার করার পাশাপাশি সম্পদের সামাজিক দায়িত্বও
নির্ধারণ করেছে।...