যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিল ওয়াশিংটন। তবে যুদ্ধের পর ইরান এবার দাবি করছে, ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থা পুনর্নির্মাণের পাশাপাশি নতুন অস্ত্র ও সামরিক সরঞ্জামও যুক্ত করেছে তারা। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়ার এই বক্তব্যে ইঙ্গিত মিলছে, হামলার পরও তেহরান দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আকরামিনিয়ার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘সামরিক বাহিনীর সব শাখার ব্যবস্থা পুনর্নির্মাণ করা হয়েছে...