সাব্বির জামানবিশ্বকাপের ফাইনালটা বন্ধুরা সবাই একসঙ্গেই দেখার পরিকল্পনা করেছি। একসঙ্গে না দেখলে খেলার সেই মজাটা থাকে না। এবার যেহেতু আর্জেন্টিনা ফাইনালে উঠেছে, তাই উত্তেজনাও একটু বেশি। কণা, কোনাল, আনিকা, লুইপা, রাফাত, জুয়েল মোর্শেদ, ইমরান—এরা তো থাকছেই। হাবিব ওয়াহিদ ও রায়হান রাফি ভাইয়েরও আমাদের সঙ্গে খেলা দেখার কথা রয়েছে। চ্যানেল আই থেকে একসঙ্গে ফাইনাল দেখার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্বকাপের শুরু থেকেই আমরা একটি গ্রুপ করে একসঙ্গে খেলা দেখে আসছি। আমি আর আনিকা এই উদ্যোগটা নিয়েছিলাম। একট...