রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারে সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, শনিবার সুবহে সাদিকের মধ্যেই গ্রেপ্তার করতে হবে মো. সাহাবুদ্দিন। আজ শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর পরই তাকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ। পরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে এ আলটিমেটাম দেন সংগঠনটির নেতারা।
আরও পড়ুন...