কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির বাসভবনটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরনো টিনশেড বাড়ি। পাশেই তার ৮ তলা ভবনের একটি আলিশান বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এ বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিক...