সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে প্রায় ২৫ কোটি টাকা পাচারের একটি মামলার বিচার প্রক্রিয়া শেষপর্যায়ে পৌঁছেছে। আগামী ১৯ নভেম্বর আলোচিত এ মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছেন আদালত।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনামলে চট্টগ্রাম থেকে যারা মন্ত্রী হয়েছিলেন, তাদের মধ্যে জাবেদই প্রথম যার মামলা রায়ের পর্যায়ে পৌঁছাল। আজ বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রায়ের দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত কর...