পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের নামে পাবনা এলাকায় থাকা প্রায় ১৪ একর জমি ও দুটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক পাপন কুমার আবেদনটি করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন, গোলাম ফারুক একজন এমপি তথা পাবলিক সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ও অসৎ উদ্দেশ...