দেশের বিভিন্ন স্থানে আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে আজ শনিবার বিকালে কুড়িগ্রামের রাজারহাট ঠাঁটমারী বধ্যভূমি ব্রিজে দেখা গেছে একই ধরনের চারটি পতাকা।পথচারীদের নজরে আসার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে।স্থানীয়দের দাবি, কে বা কারা এবং কখন এসব পতাকা টাঙিয়েছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন। হঠাৎ করেই ব্রিজের ওপর পতাকাগুলো দেখতে পান তারা।
আরও পড়ুন...