টেলিভিশন নাটকের এই সময়ের অভিনয়শিল্পী পার্থ সরকার ও সাদনিমা বিনতে নোমান প্রথমবার
জুটি হয়ে অভিনয় করেছেন। তাদের নতুন নাটকের নাম ‘আলো ছায়া’। এটি পরিচালনা করেছেন সেলিম
রেজা, চিত্রনাট্য লিখেছেন নাজ নাজমা। ৩১ জুলাই থেকে গতকাল পর্যন্ত রাজধানীর উত্তরার
বিভিন্ন স্থানে এর শুটিং হয়েছে। এতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মাহমুদুল ইসলাম
মিঠু ও মিলি বাশার। শিগগির একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আলো ছায়া’।