গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের জেরে সাতক্ষীরা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিকাল থেকে অনির্দিষ্টকালের জন্য গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে চলাচলকারী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। এতে রাজধানীর সঙ্গে সাতক্ষীরার সরাসরি যোগাযোগ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পরিবহন মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, আগামী দুই দিন এ রুটে বাস চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী মঙ্গলবার সকাল থেকে পদ্...