নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাজেদুলকে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান জানিয়েছেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পুলিশের এই কর্মকর্তা আরও জানালেন, এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগের বিস্তারিত উল্লেখ নেই।গ্রেপ্তারের পর সাজেদুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাহবুবুর।তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক অপারেশন আব্...