ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেন রেখে হঠাৎ নিখোঁজ হন সাগরদাঁড়ি ট্রেনের চালক। এতে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট আটকে থাকে ট্রেন। ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। পরে চালক ফিরে এলে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।বৃহস্পতিবার সন্ধ্যায় সাগরদাঁড়ি আপ ট্রেনটি খুলনা থেকে রাজশাহী উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।স্টেশন সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি ১৬১ আপ ট্রেনটি সন্ধ্যা ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌঁছায়। নিয়ম অনুযায়ী দুই মিনিট যাত্রাবিরতির পর ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হলেও চালকের...