সাগরের তলদেশে ভ্রমণের বিচিত্র এক অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন এলিজা বিনতে এলাহী
ইন্দোনেশিয়া ভ্রমণে গায়ে ভিন্ন রকম পোশাক চাপিয়ে, অতিরিক্ত ওজন জড়িয়ে এবং শ্বাস চলাচলের জন্য মাথায় হেলমেট পরে পানির নিচে রঙিন মাছের সঙ্গে সময় কাটানো এক অনন্য অভিজ্ঞতা হয়েছিল। সেখানে আক্ষরিক অর্থেই পানির নিচে হেঁটেছিলাম। তবে এবার কানাডা ভ্রমণের সময় সমুদ্রের তলদেশে হাঁটার অভিজ্ঞতাটি ছিল সম্পূর্ণ আলাদা এবং রোমাঞ্চকর। কানাডার নোভা স্কশিয়া প্রদেশের হ্যান্টস কাউন্টির নোয়েল শোর এলাকায় অবস্থিত বার্নকোট হেড পার্কে হয় এই...