আবারও বাঘ হানা দিয়েছে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে। গত শনিবার রাতে বাঘের সামনে পড়েন স্থানীয় এক বাসিন্দা। পরের দিন গতকাল রবিবার সকালে বিভিন্ন বাড়ির আঙিনা, বাগান ও ধানক্ষেতে দেখা যায় অসংখ্য পায়ের চাপ। সেই থেকে গত দুই দিন ধরে বাঘটি লোকালয়ের ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।এতে সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন পূর্ব সোনাতলা, পানিরঘাট, মডেল বাজার, পশ্চিম সোনাতলা ও বকুলতলাসহ পাঁচ গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে বাঘ আতঙ্ক। তবে বাঘটি এখনো লোকালয়ে আছে, নাকি বন...