প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারের স্মৃতিকে উৎসর্গ করে চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে আগামী ২৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ নাট্যমেলা। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বিভিন্ন আয়োজন। নাট্যমেলায় নাট্যপ্রদর্শনীর পাশাপাশি থাকবে পুতুলনাট্য, তথ্যচিত্র, নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনী। আয়োজনের মূল লক্ষ্য তরুণ নাট্যকর্মী...