আত্মপ্রকাশের দেড় বছরের মাথায় বড় ধরনের সাংগঠনিক পুনর্গঠনের পথে হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রতিষ্ঠাকালীন ১০ সদস্যের শীর্ষ নেতৃত্বের কাঠামো ভেঙে সেটিকে ৬ সদস্যে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম পলিটিক্যাল কাউন্সিলের (পিসি) সদস্যদের দায়িত্বও বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে আরও কার্যকর, বিকেন্দ্রীভূত ও গতিশীল করতেই এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন দলটির দায়িত্বশীল নেতারা।দলীয় একাধিক সূত্র জানিয়েছে, আগামী জুলাই...