জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগে একজন প্রার্থী নিয়ে বসছে সহযোগী অধ্যাপক নিয়োগ বোর্ড। আগামীকাল রবিবার নিয়োগ বোর্ডের সভা আহ্বান করা হয়েছে। একই দিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বোটানি বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগের জন্য গত ১৫ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন আহ্বান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে একজন প্রার্থীকে নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত করা হয়েছে। ওই একমাত্র প্রার্থীক...