বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। চলতি সংসদে এই প্রথম কোনো কমিটির সভাপতি পদ দেওয়া হলো বিরোধী দলকে।আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ নেতার পক্ষে কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম। পরে কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় প্রস্তাবটি।এ সময় চিফ হুইপ জানান, সংবিধান ও সংসদের বিধিবিধান অনুসরণ করেই গঠন করা হয়েছে এই গুরুত্বপূর্ণ কমিটি।
আরও পড়...