পবিত্র হজ পালনে কমেছে বিমান ভাড়া। আগামী বছর পাওয়া
যাবে এই সুবিধা। ২০২৭ সালের হজে বিমান ভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে
জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ছাড়া চলতি বছর অনুষ্ঠিত
হজে যারা সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন, তাদের ৪ হাজার ৩৪১ জনকে ফেরত দেওয়া হবে অব্যয়িত
অর্থ। এরই মধ্যে এ প্রক্রিয়া শুরু করেছে সরকার। উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকা
হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে। গতকাল রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে
এসব তথ্য তুলে...