সিলেট শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেট সরকারি মদন মোহন কলেজের মানবিক শাখা থেকে ৫০০ শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে মাত্র একজন জিপিএ-৫ পেয়েছেন। সেই কৃতিত্ব অর্জনকারী জন্মান্ধ তাহমিনা আক্তার মৌমি। চোখে আলো না থাকলেও মেধা, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি সাফল্যের আলো ছড়িয়ে দিয়েছেন।মৌমি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম জায়ফরনগর গ্রামের বাসিন্দা আবদুল আহাদ ও আমিনা আক্তার পুষ্প দম্পতির বড় মেয়ে।মৌমির দৃষ্টিশক্তি না থাকায় শ্রুতিলেখকের মাধ্যমে তাকে পরী...