লোকালয় ছেড়ে কেউ সমুদ্রের তলদেশে থাকে নাকি? কিন্তু আমার দীর্ঘদিনের ইচ্ছাটা অবশেষে পূরণ হয়েছে। আমি এখন স্থায়ীভাবে সমুদ্রের তলদেশের বাসিন্দা। এখানে এসির দরকার হয় না, সারাক্ষণ ঠান্ডা। শব্দদূষণ নেই, বাইকের হর্ন নেই, পাশের বাড়ির ঝগড়া নেই। এত অনিয়ম, অবহেলা ও জঞ্জাল দেখতে হয় না। সকাল হলেই জানালা দিয়ে জলের ভেতর দিয়ে সূর্যের আলো আমার ঘরে ঢোকে। মানব সম্প্রদায়ের মধ্যে একমাত্র আমিই সমুদ্রের তলদেশে থাকি। এতদিনেও আর কাউকে চোখে পড়েনি। এজন্য মাছসমাজে আমি বিশাল গুরু। ওরা মানুষের চেয়ে আমাকে বেশি সম্মান করে।...