মানুষের জীবন বাঁচাতে একসময় নিজে ১০০ ব্যাগ রক্তদানের স্বপ্ন দেখেছিলেন সাবেক ব্যাংকার, সমাজকর্মী আকতারুল আলম বাবলু। ২০ বছর নিয়মিত স্বেচ্ছায় রক্তদান করে ৭২ ব্যাগে পৌঁছানোর পর শারীরিক কারণে তাকে থামতে হয়েছে। তবে থেমে যায়নি তার স্বপ্ন কিংবা মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা। সেই স্বপ্ন পূরণের প্রত্যাশায় এখন নিয়মিত রক্তদান করছেন তার তিন সন্তান।
বাবলুর জন্ম ও বেড়ে ওঠা নড়াইলের লোহাগড়া উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন যশোরের ঢাকা রোডের ঘোষপাড়া এলাকায়। তিনি যশোরে ইউনাইটেড কমার...