মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীন জীবন। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এতে উন্নত হবে জীবনমান। এছাড়াও সমবায়ের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা তৈরি হবে।’ আজ রবিবার সকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম সমবায় দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।প্রতিমন্ত্রী জানিয়েছেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করা, ক্ষুদ্র উ...