রাজধানীর
ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে
সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার অভিনেতা মো. আরিফ
মাহমুদ তমাল এবং সাবেক সচিব মো. মিজানুর রহমানকে পাঠানো হয়েছে চার দিনের রিমান্ডে।
আজ
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
তিন আসামির উপস্থিতিতেই রিমান্ড আবেদনের শুনানি ও আদেশ হয়।
মামলার
তদন্তকারী কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক মো. সেলিম
রেজা তিন আসামিকে ১০...