দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মহালয়া পালিত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিতৃতর্পণ, পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করেন ভক্তরা। মহালয়াকে ঘিরে দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতীক্ষা।আজ শনিবার ভোর সাড়ে ৫টায় কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে মাদারীপুর থেকে আসা শতাধিক পিতৃতর্পণার্থীর অংশগ্রহণে তর্পণযজ্ঞ শুরু হয়। চণ্ডীপাঠের মন্ত্রধ্বনি, উলুধ্বনি এবং ফুল,...