শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছিল ‘সততা স্টোর’। উদ্দেশ্য ছিল, শিক্ষক বা বিক্রয়কর্মী ছাড়াই শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনবে এবং নির্ধারিত মূল্য নির্দিষ্ট বাক্সে জমা রাখবে। কিন্তু নওগাঁর আত্রাইয়ের সেই উদ্যোগ এখন অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। বরাদ্দ পাওয়া ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশেই বন্ধ রয়েছে কার্যক্রম। কোথাও স্টোরের জন্য কক্ষ থাকলেও নেই পর্যাপ্ত পণ্য, কোথাও আবার শুধু সাইনবোর্ডেই সীমাবদ্ধ রয়েছে এ উদ্যোগ।উপজেলা মাধ্যমিক শিক্ষ...