আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকা
গ্যালারি জুম: ফরাসি শিল্পী ফ্লাভিয়েন মার্তিনেলের ৩০টি নির্বাচিত শিল্পকর্ম নিয়ে একক প্রদর্শনী ‘কৌতূহলের জগৎ’ চলবে ৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা। সমাপনীতে থাকছে লাইভ কনসার্ট।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি
জাতীয় নাট্যশালা মূল মিলনায়তন: প্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনা ‘খোয়াবনামা’ ১২ অক্টোবর সন্ধ্যা ৭টায়। আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব, নির্দেশনায় কাজী তৌফিকুল ইসলাম ইমন।
এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তন: বটতলা...