সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (এসএলএনজি)
সফলভাবে ৩০০তম ‘শিপ-টু-শিপ’ (এসটিএস) গ্যাস স্থানান্তরের
মাইলফলক অর্জন করেছে। বিশ্বমানের নিরাপত্তা ও পরিচালনগত উৎকর্ষ বজায় রেখে তারা এই সাফল্য
পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরেই টার্মিনালটি দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ১৮ শতাংশ সরবরাহ
করেছে, যা জ্বালানি নিরাপত্তায় অপরিহার্য ভূমিকা রাখছে। ২০১৯ সালের এপ্রিলে কার্যক্রম
শুরুর পর থেকে এসএলএনজি মোট ৪ কোটি ১৮ লাখ ৫৩ হাজার ২৯৪ ঘনমিটার এলএনজি গ্রহণ করেছে।
জাতীয় গ্যাস গ্রিডে প্রায় ৯৪ কোটি ৫৩ লাখ ৩৭...