পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের প্রধান খালের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। প্রকল্পের মেয়াদ দুই দফা বাড়ানো হলেও এখনো শেষ হয়নি কাজ। তিন বছর ধরে খালের বিভিন্ন অংশ খুঁড়ে ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে খালটি পরিণত হয়েছে ভাগাড়ে। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে সুইসগেট। তবে বাকি আছে দেড় কিলোমিটার খনন ও দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের কাজ। বাকি কাজ তিন মাসের মধ্যে শেষ করা সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় সূত্রে জানা গেছে,...