কৃষি প্রণোদনা কর্মসূচির একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ের প্রায় পৌনে ৬ ঘণ্টা পর উপস্থিত হন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকা শতাধিক কৃষক ক্ষোভ জানান। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন সরকারি কর্মকর্তাও এ নিয়ে অসন্তুষ্ট।আজ বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলা পরিষদের হলরুমে এ ঘটনা ঘটে।২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণের আয়োজন ছিল সেখানে। অনুষ্ঠান...