রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবার যেকোনো সময় পদত্যাগ করতে পারেন, এমন তথ্যই গতকাল বৃহস্পতিবার দিনভর ছিল আলোচনায়। কিন্তু সন্ধ্যার পর বঙ্গভবন সূত্রে মেলে ভিন্ন বার্তা। এক কর্মকর্তা জানালেন, রাষ্ট্রপতি অাজ সিদ্ধান্ত নাও জানাতে পারেন। হয়তো আরও কিছুদিন পর তিনি পদত্যাগ করবেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের তরফ থেকে অবশ্য আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে...