সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা বর্জন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তাদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়ের সঙ্গে সংবিধানের আংশিক সংশোধনের উদ্যোগ সাংঘর্ষিক।আজ মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। এতে সাদিক কায়েম ও এস এম ফরহাদকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।এক বিবৃতিতে ডাকসুর ভিপি সাদিক কায়...