শৈশব থেকেই সংগীতের প্রতি হাসানুর রহমান লাজুর ছিল গভীর আকর্ষণ। মাত্র ১০ বছর বয়সে বড় বোন সুলতানা ফেরদৌস বেলির অনুপ্রেরণায় তবলা বাজানো শেখা শুরু করেন। এরপর বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখেছেন।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার কেরানীপাড়া এলাকার প্রয়াত গোলাম রশিদের ছেলে লাজু ১৯৮৪ সালে তবলায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। সংগীতকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি, বরং সংগীতের আলো ছড়িয়ে দিতে বেছে নিয়েছেন স্বেচ্ছাশ্রমের প্রশিক্ষক জীবন। ২০ বছর ধরে তিনি লালমনিরহাটের বিভিন্ন সাংস্কৃতিক...