বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুরের ফরাসি সাহিত্য, শিল্প ও সংস্কৃতির সঙ্গে
দীর্ঘস্থায়ী সংলাপকে ঘিরে ঢাকায় অনুষ্ঠিত
হতে যাচ্ছে রবিঠাকুরের ‘ফরাসি সংযোগ’ শীর্ষক বিশ্লেষণধর্মী সংগীতসন্ধ্যা। ১৮ সেপ্টেম্বর শুক্রবার
সন্ধ্যা ৬টায় ধানমন্ডির ২৬
মিরপুর রোডে অবস্থিত আলিয়ঁস
ফ্রঁসেজ দ্য ঢাকার অডিটরিয়াম
নুভেল ভ্যাগে এ আয়োজন অনুষ্ঠিত
হবে। এ আয়োজনে রবীন্দ্রসংগীত
পরিবেশন করবেন সঞ্চিতা রাখি। গীতাঞ্জলির ফরাসি অনুবাদ থেকে কবিতা পাঠে
অংশগ্রহণ করবেন-ফ্রাঁসোয়া শঁব্রো।
রবীন্দ্রনাথের
সঙ্গে ফরাসি সাহিত্য, শিল্প ও সং...